Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সুদানে ইসরাইলি দূতাবাস খুলতে দেওয়া হবে না

📅 28 September 2021, 11:49 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সুদানে ইসরাইলি দূতাবাস খুলতে দেওয়া হবে না
আন্তর্জাতিক ডেস্ক::ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ১১ মাস পর সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খার্তুমে ইসরাইলের দূতাবাস খুলতে দেওয়া হবে না। সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস-সাদিক আল-মাহদি এ কথা বলেছেন। খবর আরব নিউজের।
মারিয়াম বলেছেন, খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এ ব্যাপারে সরকারি কর্মকর্তা পর্যায়ে কোনো আলোচনাও হয়নি। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্যা ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী। রোববার তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়। মারিয়াম আস-সাদিক বলেন, ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করার অর্থ এই নয় যে, আমরা খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার পরিকল্পনা করছি। মারিয়াম আস-সাদিক আল-মাহদি হচ্ছেন সুদানের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদির মেয়ে যিনি ছিলেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোরবিরোধী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]