Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

দেশের পথে প্রধানমন্ত্রী

📅 27 December 2021, 04:32 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দেশের পথে প্রধানমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: মালদ্বীপ সফর শেষ করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয় দিন মালদ্বীপে থেকে স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে গত ২২ ডিসেম্বর মালদ্বীপে যান। গত ২৩ ডিসেম্বর তার সফরের দ্বিতীয় দিনে দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়। দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩ সামরিক যান উপহার দিয়েছে। সফরকালে বাংলাদেশের সরকারপ্রধান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ, ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পিপলস মজলিসের স্পিকার (জাতীয় সংসদ) মোহাম্মদ নাশিদ এবং প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনানের সঙ্গে পৃথক বৈঠক করেন। ২৩ ডিসেম্বর বিকালে মালদ্বীপের সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও দেশটির ফার্স্টলেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]