Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের রকেট আঘাত হানল ইসরাইলের উপকূলে

📅 02 January 2022, 01:30 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফিলিস্তিনিদের রকেট আঘাত হানল ইসরাইলের উপকূলে
আন্তর্জাতিক ডেস্ক :: অধিকৃত গাজা থেকে ভূমধ্যসাগরের দিকে ফিলিস্তিনিদের ছোড়া দুটি রকেট ইসরাইলের তেলআবিবের সমুদ্রতীরের কাছে বিস্ফোরণ হয়েছে। ইহুদিবাদী দেশটির ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ফিলিস্তিনের গাজা থেকে এ হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের।
তবে বিস্ফোরণে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে ইসরাইলি পুলিশ জানিয়েছে। এখন পর্যন্ত গাজার কোনো গোষ্ঠীই রকেট ছোড়ার দায় স্বীকার করেনি। গত বছরের মে মাসে ১১ দিনের যুদ্ধের পর থেকে ইসরাইল-গাজা সীমান্ত তুলনামূলক শান্ত আছে। বুধবার গাজা থেকে ছোড়া গুলিতে ইসরাইলের এক বেসামরিক লোক আহত হওয়ায় পাল্টা জবাবে ইসরাইলি সেনাবাহিনীও ট্যাংক থেকে গোলাবর্ষণ করে, তাতে তিন ফিলিস্তিনি আহত হন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]