Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল

📅 05 January 2022, 01:33 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে হবে: মির্জা ফখরুল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক::  জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করে সরকারকে উৎখাত করা হবে বলে হুশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষ্যে মহানগর বিএনপি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ হুশিয়ারি দেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে— সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যাওয়া। এর মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে। সেই তরঙ্গের মধ্য দিয়ে সুনামির মতো এই সরকারকে সরিয়ে একটি সত্যিকারের জনগণের সরকার গঠন করতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষ্যে আজ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]