Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

গত বছর ৪০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে উত্তর কোরীয় হ্যাকাররা

📅 15 January 2022, 01:36 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গত বছর ৪০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে উত্তর কোরীয় হ্যাকাররা
কিন্তু এসব সাইবার হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া। তবে চেইনালাইসিসের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকারদের সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন হ্যাকিংয়ের ঘটনা ২০২০ সালে ঘটেছিল চারটি। ২০২১ সালে এ সংখ্যা বেড়ে হয়েছে ৭। অর্থের মূল্যে এই হ্যাকিংয়ের পরিমাণ বেড়েছে ৪০ শতাংশ। যেসব অ্যাকাউন্টকে হ্যাকারদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলোতে ম্যালওয়্যার, বিভিন্ন লিংক পাঠিয়ে, লোভ দেখিয়ে ফাঁদে ফেলে তারা। এরপর সেসব অ্যাকাউন্টে ঢুকে অর্থ উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়। গত বছর যেসব সাইবার হামলা চালানো হয়েছে, তার অনেকগুলোই চালিয়েছে লাজারাস গ্রুপ। চেইনালাইসিসের প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হয়, উত্তর কোরিয়ার গোয়েন্দা ব্যুরো গ্রুপটি নিয়ন্ত্রণ করে থাকে। গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক, তাদের গ্রাহকদের লক্ষ্য করে ও ২০১৪ সালে সনি পিকচারসে হামলা চালানোর অভিযোগ রয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]