Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব: রওশন এরশাদ

📅 13 April 2018, 11:12 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব: রওশন এরশাদ
নিউজ ডেস্ক:: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপি বলেছেন, নববর্ষ বাঙালির এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষ্যে শুক্রবার সংবাদ মাধ্যমে এক পাঠানো শুভেচ্ছা বার্তায় দেশ ও দেশের বাইরে থাকা সব বাঙালিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একথা বলেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূ-খণ্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরানো, অশুভ ও অসুন্দর তা পেছেনে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর ১৪২৫ বঙ্গাব্দ’। শুভেচ্ছা বার্তায় দেশের সব মানুষ হ্বিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাঙ্খিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে নতুন বছরে এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]