Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

৩ ফিলিস্তিনিকে হত্যায় ইসরাইলের নিন্দা ওআইসির

📅 09 February 2022, 03:16 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৩ ফিলিস্তিনিকে হত্যায় ইসরাইলের নিন্দা ওআইসির
আন্তর্জাতিক ডেস্ক:: অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে মঙ্গলবার ৩ ফিলিস্তিনিকে গুলি করার ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি। এক বিবৃতিতে ওআইসি জানিয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। খবর আরব নিউজের।
সম্প্রতি ইসরাইল আন্তর্জাতিক আইন থেকে শুরু করে জেনেভা কনভেনশন পর্যন্ত সব নিয়ম-কানুন ভঙ করে চলছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলকে থামানোর আহ্বান জানিয়েছে ওআইসি। ওই তিন ফিলিস্তিনিকে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পশ্চিততীরের নাবলুসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিট নাবলুসের মাকেফিহতে তিনজনকে গুলি করে। নিহত তিন ফিলিস্তিনি হলেন আশরাফ মুবাসালাত, আদাম মাবরোকা মোহাম্মদ দাখিল। ইসরাইলের পুলিশের দাবি, এ তিনজন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছেন। গুলিতে গাড়িটি ঝাঁজরা হয়ে গেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]