Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরে হামলা, আহত ১২

📅 10 February 2022, 08:53 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সৌদি বিমানবন্দরে হামলা, আহত ১২
আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ড্রোন হামলায় ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তসংলগ্ন বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিও এক টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়, বিমানবন্দরটি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে হামলা চালানোর আগেই ড্রোনটি ধ্বংস করা হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিমানবন্দরে আহত ব্যক্তিদের মধ্যে পর্যটক ও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কাজ করতে আসা শ্রমিকেরা রয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]