Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

টসে জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

📅 18 February 2022, 06:46 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
টসে জিতে ব্যাটিংয়ে কুমিল্লা
স্পোর্টস ডেস্ক ::  বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান বৃহস্পতিবার অফিসিয়াল ট্রফি ফটোসেশনে অংশ নেননি। প্রথমে পেটের পীড়ার কথা বলা হলেও পরবর্তীতে জানা যায় একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি।
তবে শুক্রবার ফাইনালে সাকিবই টস করতে আসেন। ফাইনালে বরিশালের হয়ে খেলবেন যারা: সাকিব আল হাসান (অধিনায়ক) মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান, মেহেদী হাসান রানা, মুজিব উর রহমান ও শফিকুল ইসলাম। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন যারা: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার, তানভীর ইসলাম, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান, সুনীল নারাইন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]