Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জয়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

📅 05 March 2022, 02:25 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জয়ী হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কখনো না কখনো অবশ্যই জয়ী হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশার কথা শোনান। তবে এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা বলতে না পারেননি তিনি। তিনি বলেন, ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়। সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের জনগণের অসাধারণ প্রতিরোধের প্রশংসা করে বলেন, মস্কো যদি কোনোভাবে ইউক্রেনের সরকারকে উৎখাত করে নিজের পুতুল সরকারকে ক্ষমতায় বসায় তাহলেও সাড়ে ৪ কোটি ইউক্রেনীয় কখনো সেই সরকারকে মেনে নেবে না।
তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরিকল্পনা করেছিলেন, এই যুদ্ধ এরইমধ্যে তার ধারনার বাইরে চলে গেছে। বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন ব্লিংকেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বিবিসিকে বলেন, ইউক্রেনকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সবকিছু করতে প্রস্তুত।একইসঙ্গে পুতিনের শুরু করা এই যুদ্ধ বন্ধে রাশিয়ার উপরে চাপ বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই যুদ্ধে ইউক্রেনীয়রা কি জয় পাবে- এমন প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কখনো না কখনো অবশ্যই জয় পাবে। আমি বলতে পারছি না এই জয়ের জন্য কত সময় লাগবে। তবে রাশিয়া এই সাড়ে ৪ কোটি ইউক্রেনীয়কে ‘বশীভূত’ করতে পারবে না। সাক্ষাৎকারে রাশিয়ার হামলা নিয়ে উদ্বেগ জানান ব্লিংকেন। তিনি বলেন, রাশিয়ার বাহিনী ‘বর্বর’ পদ্ধতিতে ইউক্রেনের নাগরিকদের উপরে হামলা চালিয়েছে। এর ফলে ইউক্রেনের মানুষকে ভয়ঙ্করভাবে ভুগতে হচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]