Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

📅 07 March 2022, 05:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল ৪টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মহামহিম মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘এক্সপো’তে অয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, বিমান ও সামুদ্রিক সংযোগ নিরবচ্ছিন্ন করা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। স্বাক্ষর হতে পারে ৪-৫টি সমঝোতা স্মারক। ছয় দিনের সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]