Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরাইলি পুলিশের গুলিতে ২ ফিলিস্তিনি নারী নিহত

📅 11 April 2022, 02:43 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পশ্চিমতীরে ইসরাইলি পুলিশের গুলিতে ২ ফিলিস্তিনি নারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক :: অধিকৃত পশ্চিমতীরে রোববার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বেথেলহেম শহরের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন। হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি ছয় সন্তানের মা। খবর আলজাজিরার। এদিকে ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হেবরন শহরে সীমান্ত এলাকায় এক নারী ইসরাইলি এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে ওই নারী প্রাণ হারান। এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। রোববার জেরিকো এবং তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]