Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

চার বছরে দুই শতাধিক ম্যাচ খেলবে টাইগাররা

📅 17 April 2022, 09:25 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চার বছরে দুই শতাধিক ম্যাচ খেলবে টাইগাররা
স্পোর্টস ডেস্ক:: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া আইসিসির সভায় ২০২৩-২০২৭ সালের ভবিষ্যৎ সফর পরিকল্পনার খসড়া সূচি নিয়ে আলোচনা হয়েছে। সেই সভায় আগামী চার বছরে ৪২টির মতো টেস্ট সূচিভুক্ত করতে পেরেছে বাংলাদেশ।
রোববার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস জানান, আলাপ-আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট, ৭০+ ওয়ানডে, ৭৬+ টি-টোয়েন্টি। তিনি আরও বলেন, এর চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ আমাদের আছে। এগুলো আইসিসি ইভেন্টের বাইরে। এরপর তো আইসিসি ইভেন্ট আছেই। এর মধ্যে তিন জাতি সিরিজও খেলতে পারি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]