Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

বাঁচার আকুতি জানানো সেই কমান্ডারের কথায় কর্ণপাত করেনি রাশিয়া

📅 20 April 2022, 11:20 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাঁচার আকুতি জানানো সেই কমান্ডারের কথায় কর্ণপাত করেনি রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক:: মারিউপোলে যুদ্ধরত ৩৬ মেরিন ব্রিগেডের কমান্ডার মেজর সেরহি ভোলইয়ানা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, রাশিয়া আজভস্টালে বোমা হামলা অব্যাহত রেখেছে।
সেরহি ভোলইয়ানা বুধবার সকালে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, ‘মাত্র কয়েক ঘণ্টা আছে, সাহায্য করুন’
তিনি বাঁচার আকুতি জানিয়ে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান, আমাদের তৃতীয় কোনো দেশে সরিয়ে নিন। তার এমন আকুতির পরও রাশিয়া অব্যহতভাবে বোমা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মেজর সেরহি ভোলইয়ানা। তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী ব্যাপক ক্ষতির স্বীকার হয়েছে। মেজর সেরহি ভোলইয়ানা সিএনএনকে বলেন, আমরা সৈন্য ও বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি আরও বলেন, এখানে এখনো কয়েকশ বেসামরিক লোক রয়েছে। আমরা রাশিয়ানদের বিশ্বাস করি না। আমরা অন্য দেশকে নিরাপত্তার নিশ্চয়তাকারী হিসেবে চাই। মারিউপোলকে এখনো বাঁচানো সম্ভব। এদিকে মঙ্গলবারও সিএনএনকে কমান্ডার সেরহি বলেছিলেন, তাদের যেন তৃতীয় কোনো দেশে যেন নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাদের হেলিকপ্টার অথবা কোনো জাহাজের মাধ্যমে সরিয়ে নেওয়া যেতে পারে। এদিকে রুশ সেনারা ইতিমধ্যেই মারিউপোলের দখল নিয়েছে। এ বন্দর শহরটিতে অবশিষ্ট যে সকল ইউক্রেনীয় সেনা আছে তারা বিশাল স্টিলের কারখানা আজভস্টালে আশ্রয় নিয়েছে। এখন আজভস্টালে থাকা এই ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে আসছে রাশিয়া। তিনবার আত্মসমর্পণের সুযোগ দেওয়া সত্ত্বেও এখনো ইউক্রেনীয় সেনারা এই আহ্বানে সাড়া দেয়নি। সূত্র: সিএনএন
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]