Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

‘খেরসন ক্রিমিয়ার অংশ হবে’

📅 28 April 2022, 10:43 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘খেরসন ক্রিমিয়ার অংশ হবে’
আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়া অধিকৃত ইউক্রেনের দক্ষিণের খেরসনস্কা অঞ্চলকে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করা হতে পারে বলে সেখানকার ইউক্রেনীয় মেয়র জানিয়েছেন। বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তা দাবি করেন, মস্কো ইউক্রেন থেকে খেরসনস্কার ‘স্বাধীনতা’ ঘোষণা করার জন্য একটি গণভোট আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে মস্কো গণভোটের পরিবর্তে কৃষ্ণ সাগর উপদ্বীপের সঙ্গে এই এলাকাকে ‘সংযুক্ত’ করতে পারে বলে ওই অঞ্চলের রাজধানীর পলাতক মেয়র ইহোর কোলিভায়েভ জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি যা দেখছি তা হল কোনো গণভোট হবে না। আমি মনে করি যে তারা প্রথমে এই অঞ্চলটিকে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছে। এদিকে, খেরসনে আগামী ১ মে থেকে রুবল ব্যবহার শুরু করতে যাচ্ছে রাশিয়া। ওই অঞ্চলের ‘সামরিক-বেসামরিক প্রশাসন’ বলে পরিচয় দেওয়া রুশপন্থী একটি কমিটির এক কর্মকর্তা রুশ সংবাদ সংস্থা আরআইএকে এ কথা জানিয়েছেন। কিরিল স্ট্রেমাসভ নামে ওই কর্মকর্তা বলেন, রাশিয়ান রুবেলে লেনদেন পুরোপুরি শুরু হতে চার মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে রুবলের ইউক্রেনের সরকারি মুদ্রা রিভনিয়ার পাশাপাশি চালু থাকবে। গত মঙ্গলবারই খেরসন অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাশিয়া। পূর্বে ক্রিমিয়া উপদ্বীপ এবং রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী খেরাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সদর দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া খেরাসনে নতুন মেয়র নিয়োগ দিয়েছে বলে সেখানকার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর এই প্রথম বড় শহর দখলে নিয়েছে রাশিয়া।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]