Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ধর্মকর্ম

যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়

📅 01 May 2022, 03:30 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়
ধর্মকর্ম ডেস্ক:: সৌদি আরবের চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পর দিনই বাংলাদেশ-ভারতে ঈদ পালিত হয়ে থাকে।
সে হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।
তবে অনেকের কাছে কৌতুহল কেন সৌদি আরবের পরদিনই বাংলাদেশে রমজান শুরু ও ঈদ উদযাপন হয়।  এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরণের প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন দেশের বিশেষজ্ঞ আলেমরা। সৌদি আরবের পরদিন কেন বাংলাদেশে ঈদ হয়? এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ও গাওসুল আজম জামে মসজিদ উত্তরার খতিব ড. ওয়ালীউর রহমান খান বলেন, শুধু পর দিন নয়, কোনো বছর হয়তো এক সঙ্গেও হতে পারে। তবে বেশিরভাগ সময় পরে হওয়ার কারণ হচ্ছে, চাঁদের হিসেবে সৌদি আরব বাংলাদেশের চেয়ে ২১ ঘণ্টা আগে। আর সূর্যের দিক থেকে আমরা ৩ ঘন্টা আগে।  তাই সৌদি আরবের ৩ ঘন্টা আগে আমরা নামাজ পড়ি। নামাজ সূর্যের সঙ্গে যুক্ত।  আর রোজা ও ঈদ চাঁদের সাথে যুক্ত।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]