Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

৪টি নতুন উইকেট হবে মিরপুরে

📅 09 May 2022, 05:50 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৪টি নতুন উইকেট হবে মিরপুরে
স্পোর্টস ডেস্ক:: হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নতুন চারটি উইকেট বানাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাঠের সেন্টার উইকেটের ওপর চাপ কমানোর জন্যই এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
রোববার সংবাদমাধ্যমে এ কথা জানিয়ে তিনি বলেন, আমরা মিরপুরে অনুশীলনের জন্য সেন্টারে চারটা বাড়তি উইকেট তৈরি করতে যাচ্ছি।  শ্রীলংকা সিরিজ শেষ হওয়ার পরপরই কাজে হাত দেব। এমন পরিকল্পনা হাতে নেওয়ার কারণ জানাতে গিয়ে ক্রিকেট বোর্ডের এ জ্যেষ্ঠ পরিচালক বলেন, ‘এখানে বিভিন্ন সময় জাতীয় দল ও অন্যান্য দল অনুশীলন করে থাকে। তাতে আমাদের যে সেন্টারে ৮টি উইকেট আছে সেগুলোর ওপর অনেক চাপ পড়ে যায়। তাই লোকাল খেলায় আমরা ভালো উইকেট দিতে পারি না। তাই দুদিকে ১৬ ফুট করে আরও ৪টা উইকেট আমরা করবো। যেটা অনুশীলনের জন্য ব্যবহৃত হবে। রাতে ফ্লাডলাইটের নিচে অনুশীলনের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। মাহবুব আনাম বলেন, রাতের আলোয় অনুশীলনের জন্য ঢাকা ও চট্টগ্রামের আউটডোর প্র্যাকটিস উইকেটটা আছে সেগুলো আমরা লাইটের নিচে আনতে যাচ্ছি। তাতে করে ভবিষ্যতে আর আলোর নিচে অনুশীলন করতে সেন্টার উইকেট দরকার হবে না।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]