Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

সারাদেশে কর্মসূচি ঘোষণা বিএনপির

📅 10 May 2022, 03:57 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সারাদেশে কর্মসূচি ঘোষণা বিএনপির
নিউজ ডেস্ক:: রাজধানীসহ সারাদেশে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, সারাদেশে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী ১২ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ১৪ মে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এছাড়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]