Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘হাত না মেলাতে’ বললেন শি জিংপিং

📅 10 May 2022, 10:49 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘হাত না মেলাতে’ বললেন শি জিংপিং
আন্তর্জাতিক ডেস্ক:: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং।
এ দুই প্রেসিডেন্টের কথোপকথনের পর চীনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শি জিংপিং ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, চলমান ইউক্রেন সমস্যার কারণে অন্যান্য দেশগুলোর মধ্যে যে দ্বন্দ্বের উদ্ভব হচ্ছে সেটি বড় হয়ে যেতে পারে এবং ইউক্রেন সমস্যার চেয়েও বড় সমস্যার সৃষ্টি হতে পারে। ফলে শি জিংপিং ফরাসি প্রেসিডেন্টের মাধ্যমে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত না মেলায় এবং কূটনৈতিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করে। চীনের মতো এটি  ‘স্নায়ু যুদ্ধের মনোভাব’। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, শি জিংপিং বলেছেন, ইউক্রেন সমস্যার কারণে সৃষ্ট দ্বন্দ্ব আরও বড় হয়ে যেতে পারে এমনকি ইউক্রেনে সমস্যার চেয়েও বেশি সময় এটি থাকতে পারে এবং বৈশ্বিক নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্টকে শি জিংপিং আরও বলেছেন, চীন মনে করে ইউরোপের নিরাপত্তার নিয়ন্ত্রণ ইউরোপের হাতেই থাকা উচিত। সূত্র: রয়টার্স
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]