Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

র‌্যাংকিংয়ে উন্নতি লিটন-মুশফিক-তামিমের

📅 25 May 2022, 07:08 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
র‌্যাংকিংয়ে উন্নতি লিটন-মুশফিক-তামিমের
স্পোর্টস ডেস্ক:: শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম ও চলমান ঢাকা টেস্টে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই সুখবর পেলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও লিটন দাস।
চট্টগ্রামে প্রথম ইনিংসে ১০৫ রান করার পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিক। দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে আইসিসির র‌্যাংকিংয়ে চারধাপ এগিয়েছেন মুশফিক।
চট্টগ্রামে ১৩৩ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে আইসিসি র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ঢাকা টেস্টে ১৪১ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন দাস। আইসিসির সদ্য ঘোষিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে রয়েছেন লিটন। চট্টগ্রামে ৮৮ রানের ইনিংস খেলায় তার অবস্থান এখন ১৭তম স্থানে। গত মার্চেই বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং ১২তম স্থানে উঠে গিয়েছিলেন তিনি। মাঝে আট ধাপ পিছিয়ে পড়েছিলেন। ৬১৭ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক বর্তমানে আছেন ২৫তম স্থানে। বড় লাফে তার খুব কাছে চলে এসেছেন তামিম। ৬০৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন এ ওপেনার। তামিমের মতো বড় লাফ দিয়েছেন তরুণ মাহমুদুল হাসান জয়ও। নয় ধাপ এগিয়ে ৮৩তম স্থানে এসেছেন এ ওপেনার। বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন স্পিনার নাঈম হাসান। চট্টগ্রামে প্রথম ইনিংসে ছয় উইকেট পেয়েছিলেন তিনি। এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ৫৭০ রেটিং পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে আছেন তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]