Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

দীর্ঘদিন পর সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

📅 01 June 2022, 12:46 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দীর্ঘদিন পর সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:: দুই বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে আর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত হননি প্রধানমন্ত্রী। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতেন তিনি। কিন্তু আজকের বৈঠকে সশরীরেই উপস্থিত হচ্ছেন তিনি।
একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আজকের একনেক বৈঠকে অনুমোদনের জন্য আটটি প্রকল্প উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮১ কোটি টাকা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]