Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

মনোহরদীর ৩ ইউনিয়নেই নৌকার পরাজয়

📅 15 June 2022, 11:49 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মনোহরদীর ৩ ইউনিয়নেই নৌকার পরাজয়
নিউজ ডেস্ক:: অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় তিনটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয় হয়েছে। সবকটিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কৃষ্ণপুর ইউনিয়নে ৫১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মাহবুবুর রহমান দুলাল (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক আকন্দ (নৌকা) পেয়েছেন ৩৪১১ ভোট। খিদিরপুর ইউনিয়নে কাউসার রশিদ বিপ্লব (অটোরিকশা) ২৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুজ্জামান (টেলিফোন) পেয়েছেন ২৩৪৫ ভোট। চরমান্দালিয়া ইউনিয়নে ৩০৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী আনিছ উদ্দিন শাহিন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল কাদির (নৌকা) পেয়েছেন ২৫০০ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]