Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

নিজের ক্যামেরায় তোলা দুই গণমাধ্যমকর্মীর ছবি পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীকন্যা

📅 28 June 2022, 11:24 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিজের ক্যামেরায় তোলা দুই গণমাধ্যমকর্মীর ছবি পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীকন্যা
নিউজ ডেস্ক:: পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুর ওপর দাঁড়িয়ে নিজ হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে। তার তোলা সেই ছবিতে সেদিন ফ্রেমবন্দি হয়েছিলেন বিটিভির দুই ক্যামেরাপারসন। এবার নিজ থেকে সেই দুজনের কাছে ছবি পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর কন্যা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস মঙ্গলবার এ তথ্য জানান।
নিজের ফেসবুক পোস্টেও সেদিন সায়মা ওয়াজেদ পুতুলের ছবি তোলা ও সেই ছবি পৌঁছে দেওয়ার ঘটনা তুলে ধরেন ইমরুল কায়েস। ‘মানুষের জন্য বঙ্গবন্ধু দৌহিত্রী’র অনুভব-মমত্ববোধ’ শিরোনাম দিয়ে তিনি লিখেছেন, ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের সৌভাগ্য হয়েছিল আমার। মাওয়া প্রান্তের সুধী সমাবেশে বক্তব্য, টোলপ্লাজায় টোল দেওয়া এবং উদ্বোধন ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে পদ্মা সেতুতে উঠেন। পরবর্তীতে সেতুর মাঝ বরাবর একটি স্থানে বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট উপভোগের জন্য শেখ হাসিনা অল্প সময়ের যাত্রাবিরতি করেন। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল একটি ক্যামেরায় বিভিন্ন ছবি তুলতে থাকেন। তিনি লিখেন, পদ্মা সেতুতে দায়িত্বপালনরত বিটিভির দুজন ক্যামেরাপারসনের একটি ছবি পাঠিয়ে গত পরশু সন্ধ্যায় আমার হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীর এডিসি টেক্সট করেন যে, ছবিটি আমি যেন ওই দুই ক্যামেরাম্যানকে পৌঁছে দেই। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এডিসিকে ফোন দিলে উনি জানান, প্রধানমন্ত্রীর কন্যা পুতুল তার নিজ ক্যামেরায় ওই ছবিটি তুলেছেন এবং তার কাছে যেহেতু ওই ক্যামেরাপারসদের কন্টাক্ট নাম্বার নেই, তাই তিনি এটা তাদের কাছে পৌঁছে দিতে বলেছেন। ইমরুল কায়েস আরও লিখেছেন, কিছুক্ষণ আমি স্থবির হয়ে পড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবের দোহিত্রীর মানুষের প্রতি প্রগাঢ় অনুভব আমাকে অভিভূত করে! ঐতিহাসিক ওই মুহূর্তে অচেনা-অজানা বিটিভির দুজন ক্যামেরাম্যানের ছবি তিনি না-ই তুলতে পারতেন; আর তুলেই যখন ফেলেছেন, পরবর্তীতে অপ্রয়োজনীয় ছবি হিসেবে তিনি এটি ডিলিট করে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি! এটিই জাতির পিতার পরিবারের সদস্যদের গণমানুষের প্রতি নিখাদ ভালোবাসা ও মমত্ববোধ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]