Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

এবার পশ্চিমবঙ্গের সেই মন্ত্রীর বান্ধবীর আরও দুটি ফ্ল্যাটে তল্লাশি

📅 27 July 2022, 04:30 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এবার পশ্চিমবঙ্গের সেই মন্ত্রীর বান্ধবীর আরও দুটি ফ্ল্যাটে তল্লাশি
আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের আরও দুটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা-ইডি।
বুধবার দুপুর ১২টার দিকে কলকাতার রথতলা এলাকার এক অভিজাত আবাসনে পৌঁছান তদন্তকারীরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। খবর আনন্দবাজার পত্রিকার।
বেলঘরিয়ায় রথতলা এলাকায় ক্লাব টাউন আবাসনে অর্পিতার ৯তলার ফ্ল্যাটে হানা দেয় ইডি। কিন্তু সেই ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি তদন্তকারীরা। চাবির খোঁজ করতে শুরু করেন তারা। আবাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন। ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাট খোলা যায় কিনা তা-ও চিন্তাভাবনা করছেন কর্মকর্তারা। ওই একই আবাসনের অন্য একটি ব্লকে আরও একটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। বুধবার আরও কিছু জায়গায় তল্লাশি অভিযান চালানো হতে পারে। প্রসঙ্গত, গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে, অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করে ইডি। তদন্তে জানা যায়, আরও একাধিক ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। তার মধ্যেই একটি ফ্ল্যাটে বুধবার হানা দিল ইডি। মঙ্গলবার পার্থ ও অর্পিতাকে জেরা করে ইডি। তা থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন ইডি। বেলঘরিয়ার ফ্ল্যাটে হানাও তার সঙ্গেই সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]