Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

প্রেমিকের লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘুরছিলেন তরুণী!

📅 09 August 2022, 12:43 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রেমিকের লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘুরছিলেন তরুণী!
আন্তর্জাতিক ডেস্ক::  বিয়ে করতে চাননি দীর্ঘদিনের প্রেমিক। তাই গলা কেটে প্রেমিককে হত্যা করে লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।
ভারতের গাজিয়াবাদে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
জানা গেছে, ওই তরুণীর নাম প্রীতি শর্মা। চার বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ফিরোজ ওরফে চোয়ান্নির (২৩) সঙ্গে বসবাস করছিলেন তিনি। স্থানীয় সময় রোববার মধ্যরাতে রুটিন চেকিংয়ের সময় টিলা মোড ওই তরুণীকে ট্রলি ব্যাগটি ঠেলে নিয়ে যেতে দেখতে পান। এক নারী কনস্টেবলের তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর লাশটি খুঁজে পায় বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময় প্রীতি স্বীকার করেন যে, লাশটি তার প্রেমিকের। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যা করেছেন তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]