Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

তুরস্ক-ফিলিস্তিন সম্পর্কে চিড় ধরাতে পারবে না ইসরাইল

📅 24 August 2022, 03:39 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তুরস্ক-ফিলিস্তিন সম্পর্কে চিড় ধরাতে পারবে না ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক::  তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইল কখনো তুরস্ক-ফিলিস্তিন সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
তুরস্ক সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠককালে মঙ্গলবার এ কথা বলেন এরদোগান। খবর আনাদোলুর।
এ সময় এরদোগান আরও বলেন, ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এ অঞ্চলে কোনো শান্তি আসবে না। তিনি আরও বলেন, একমাত্র দ্বিরাষ্ট্রনীতিই ইসরাইল-ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান। উল্লেখ্য, সম্প্রতি তুরস্ক ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে উৎকণ্ঠায় পড়েন ফিলিস্তিনিরা। এর মধ্যেই সোমবার তুরস্ক সফরে যান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]