Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

খোলামনে খেলুক ছেলেরা

📅 28 August 2022, 09:44 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
খোলামনে খেলুক ছেলেরা
স্পোর্টস ডেস্ক :: এশিয়া কাপ থেকে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্বে শ্রীধরন শ্রীরাম। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কোন পরিকল্পনায় খেলবে?
শুক্রবার দুবাইয়ে বাংলাদেশের অনুশীলনের পর বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘প্রতিপক্ষ সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা নিয়েই এখানে এসেছি। ওদের বিপক্ষে আমরা আগেও খেলেছি। কন্ডিশন ভিন্ন, সন্ধ্যায় খেলা হবে, আশা করি গরম সমস্যা তৈরি করবে না। আমরা কী করতে চাই, এই টুর্নামেন্টে কীভাবে খেলতে চাই-এ নিয়ে কথা হচ্ছে আমাদের মধ্যে।’
তিনি বলেন, ‘টেকনিক্যাল কনসালটেন্ট বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে খুব ভালো জানেন। প্রতিপক্ষ দলে থাকায় বাংলাদেশের শক্তির জায়গা, দুর্বলতা ভালো করেই দেখেছেন। কোন জায়গা শক্তির, কোন জায়গা নিয়ে কাজ করতে হবে সেটা খুব ভালো করেই জানেন শ্রীরাম। তিনি পরিষ্কার ধারণা নিয়ে ছেলেদের সঙ্গে কথা বলেছেন। আশা করছি এর একটা ফল পাব আমরা ম্যাচে।’ হাবিবুল বাশার বলেন, ‘খেলোয়াড়রা যেন খোলামনে খেলতে পারে। তাদের ওপরই সব কিছু নির্ভর করবে। তারা যেন বেশি চিন্তা না করে। পরিকল্পনা বাস্তাবায়নে কী করা উচিত খেলোয়াড়দের সেটি বলা হয়। তারা যেন স্বচ্ছন্দে খেলতে পারে এজন্য তাদের নির্ভার রাখা হয়।’ তিনি বলেন, ‘মোস্তাফিজ গুরুত্বপূর্ণ বোলার। তার পারফরম্যান্স দলের জয়-পরাজয়ে প্রভাব ফেলে। তাকে সেরা ফর্মে পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘ফর্ম ভালো থাকে না সব সময়। মোস্তাফিজেরও বাজে দিন গেছে। যেখানে আমরা ভুগেছি। এটা হতেই পারে। আশা করছি টুর্নামেন্টের শুরু থেকেই আমরা মোস্তাফিজের সেরাটা পাব। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে প্রথম রাউন্ড পার হতে।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]