Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

মদিনায় স্বর্ণের খনি পাওয়ার ঘোষণা সৌদির

📅 20 September 2022, 02:21 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মদিনায় স্বর্ণের খনি পাওয়ার ঘোষণা সৌদির
আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় নতুন স্বর্ণের খনির সন্ধান মিলেছে। স্বর্ণের পাশাপাশি এ খনিতে তামাও পাওয়া গেছে।
দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) নতুন এ খনির সন্ধান পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। মদিনার উম্ম আল-বারাক হেজাজের ঢাল আবা আল-রাহার সীমান্তে সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে। ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার আকরিকও আবিষ্কৃত হয়েছে। নতুন এ খনি ৪০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিপুল পরিমাণে স্বর্ণ, তামা ও দস্তার মজুত রয়েছে। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খনিজ চ্যালকোসাইট বিশেষ তামা উৎপাদনে সহায়ক। চলতি বছরেই স্বর্ণ ও তামার খনিগুলো উৎপাদনে যেতে সক্ষম। নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে এবং ভিশন-২০৩০ বাস্তবায়নের পথ সহজ হবে। চলতি বছরের জানুয়ারি সৌদি ভূ-তাত্ত্বিক সমবায় সমিতি জানায়, সৌদি আরবে পাঁচ হাজার ৩০০টিরও বেশি খনি রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধাতু ও অধাতু শিলা, রত্ন পাথর ইত্যাদি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]