Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

যে কারণে মনোবিদের কাছে রোনালদো

📅 29 September 2022, 10:30 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যে কারণে মনোবিদের কাছে রোনালদো
স্পোর্টস ডেস্ক :: ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই সুপারস্টার সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না।
যে কারণে তাকে নিয়ে ঘরে-বাইরে সমালোচনা হচ্ছে। আর এই কঠিন সময় কাটিয়ে উঠতে পরামর্শের জন্য পেশাদার মনোবিদ জর্ডান পিটারসনের কাছে গেলেন সিআর সেভেন।
পিটারসন একই সঙ্গে মনোবিদ, লেখক, মিডিয়া ব্যক্তিত্ব ও ইউনিভার্সিটি অব টরন্টোর ইমেরিটাস অধ্যাপক। তার পরামর্শে নিজের হতাশা কাটাতে চান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সম্প্রতি ইংল্যান্ডের টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগাননের শোতে অংশ নিয়ে রোনালদোর সঙ্গে নিজের সাক্ষাতের বিষয়টি জানান পিটারসন। সেই সাক্ষাৎকারে পিটারসন বলেছেন, রোনালদো আমাকে তার সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানায়। কয়েক মাস আগে সে নিজের জীবনে কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তার এক বন্ধু তাকে আমার কিছু ভিডিও পাঠায়। সে জানায়, সেসব ভিডিও সে দেখেছে এবং আমার একটি বইও সে পড়েছে। এগুলো তাকে উপকৃত করেছে। সে তখন আমার সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করে। পিটারসন আরও বলেন, আমি রোনালদোর বাসায় যাই এবং তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা হয়। ঠিকঠাক থাকার জন্য তার কাছে যা যা আছে, সব সে আমাকে দেখায়। আমাদের বেশির ভাগ কথাবার্তা হয়েছে ভবিষ্যতে সে কি চায়, তা নিয়ে এবং যে সমস্যাগুলোর মুখোমুখি সে হচ্ছে- সেসব নিয়ে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]