Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ফিলিস্তিনির গুলিতে ইসরাইলি সেনা নিহত

📅 09 October 2022, 09:33 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফিলিস্তিনির গুলিতে ইসরাইলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক:: বিরোধপূর্ণ জেরুজালেমে শনিবার রাতে অস্ত্রধারীর ছোড়া গুলিতে নিহত হয়েছে একজন ইসরাইলি সেনা। আহত হয়েছে আরও দুইজন।
জেরুজালেমের একটি সেনা চৌকিতে গুলি চালায় সেই অস্ত্রধারী।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যে ফিলিস্তিনি এ হামলা চালিয়েছে তাকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ পূর্ব তীরে দুইজন ফিলিস্তিনি তরুণ নিহত হওয়ার পর ইসরাইলি সেনাবাহিনীর ওপর গুলির ঘটনা ঘটেছে৷ তাছাড়া ইহুদিদের সুক্কোত উৎসব শুরু হওয়ার একদিন আগে জেরুজালেমে ইসরাইলি বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল৷ এ উৎসবের সময় জেরুজালেমে জড়ো হয় হাজার হাজার ইহুদি৷ এদিকে ২০১৫ সালের পর এ বছর ইহুদিদের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে৷ সূত্র :  দ্য নিউ আরব
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]