Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

শাহরুখের সঙ্গে অনন্তের তুলনা, যা বললেন বর্ষা

📅 13 April 2023, 07:33 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শাহরুখের সঙ্গে অনন্তের তুলনা, যা বললেন বর্ষা
বিনোদন ডেস্ক :: ‘কিল হিম’র মাধ্যমে প্রথমবার অন্য কারও প্রযোজিত সিনেমায় অভিনয় করলেন অনন্ত জলিল ও বর্ষা। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন ইকবাল। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, শিবা শানু, জাদু আজাদ প্রমুখ। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে। ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল বরাবরই নিজের ছবিকে হলিউড-বলিউড মানের বলে থাকেন। একই সুরে কথা বলেন তার স্ত্রী-নায়িকা বর্ষাও। মুক্তি প্রতীক্ষিত ‘কিল হিম’ সিনেমার টিজার প্রকাশের অনুষ্ঠানেও নিজেদের সেই বৈশিষ্ট্য বজায় রাখলেন তারা।
বুধবার সন্ধ্যায় এফডিসিতে ছবিটির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত হন ছবির নায়ক অনন্ত জলিল, নায়িকা বর্ষা, নির্মাতা ইকবাল, অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। কথার ফাঁকে নিজের স্বামী ও নায়ক অনন্তের প্রশংসা করলেন বর্ষা। বললেন, কিছু দিন আগে ‘পাঠান’ রিলিজ হলো, শাহরুখ খানের সিনেমা। আমি ফেসবুক সরাসরি ব্যবহার করি না, আমার ম্যানেজাররা দেখে। তারাই আমাকে সব সময় আপডেট রাখে। তারা আমাকে দেখিয়ে বলেছে, এই মানুষগুলো যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, যারা সত্যিই ভালোবাসে, তারা শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’র তুলনা করেছে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক আছে। আমরাও তাকে নিয়ে গর্ব করতে পারি, হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেও একজন করে। ভক্তদের এমন তুলনা দেখে পুলকিত বোধ করেন বর্ষা। তার ভাষ্য, শাহরুখ খান বা সালমান খানের সঙ্গে তো আসলে ওইভাবে তুলনা হবে না। কিন্তু মানুষ করে। যারা আমাদের ভালোলাগার মানুষ, ভালোবাসার মানুষ, যাদের জন্য আমাদের সিনেমা, তারা আমাদের দর্শক। আর তারাই যখন এমন তুলনা করে, তখন সত্যিই খুব ভালো লাগে। এদিকে ‘কিল হিম’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অনন্ত জলিল বলেছেন, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। এজন্য আমি কষ্ট করতে পারি এবং মানুষের কষ্ট বুঝতে পারি। ইকবাল ভাই আমাকে দিয়ে ছবি বানানোর সময় চিন্তা করেছেন, এজন্য শুটিংয়ের আগে আমার সঙ্গে বসেছিলেন। আমরা লাস্ট যেদিন শুটিং করলাম, সেদিন ভোর ছয়টা পর্যন্ত শুটিং করেছি। এছাড়া বগুড়ায় যে কদিন ছিলাম, প্রতিদিন সকাল ৯টা-সাড়ে ৯টা থেকে রাত তিনটা-চারটা পর্যন্তও শুটিং করেছি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]