Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

ফেসবুকে ‘আপত্তিকর’ ভিডিও, ফের বিতর্কের মুখে নোবেল

📅 11 August 2023, 06:21 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফেসবুকে ‘আপত্তিকর’ ভিডিও, ফের বিতর্কের মুখে নোবেল
বিনোদন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না ‘সারেগামাপা’খ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কিত এ শিল্পী। এবার নিজের ফেসবুক পেজে আপত্তিকর ছবি-ভিডিও শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়লেন নোবেল। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি নগ্ন ছবি পোস্ট করেন নোবেল। এর আগে বৃহস্পতিবার বিকালে অন্য পেজের রিল ভিডিও নিজের পেজে শেয়ার করেন তিনি।
হঠাৎ এই গায়কের পেজে এমন সব নগ্ন ছবি-ভিডিও দেখে তাচ্ছিল্যের হাসি হেসেছেন অনেকেই। আবার কেউ কেউ বলছেন, নোবেলের পেজটি সম্ভবত হ্যাকড হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু জানাননি নোবেল। মন্তব্যের ঘরে ক্ষোভ জানিয়ে একজন লেখেন, যেমন কর্ম তেমন ফল, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। কেউ লেখেন, ‘ছেলেটা গোল্লায় গেছে।’ আরেকজন লেখেন, ‘এই লোক আর ভালো হবে না।’ কারও মন্তব্য, ‘মানুষটাকেও নষ্ট করে দিল, এবার আইডি নিয়ে পড়েছ।’ কারও মতে, নোবেল এটি ইচ্ছে করে করেছেন আলোচনায় আসার জন্য। পেজের রিচ কমে যাওয়ায় নতুন ফন্দি এঁটেছেন নোবেল—এমনটাও বলছেন কেউ কেউ। এর আগে প্রতারণার মামলায় জেলে যান নোবেল। ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলামের করা মামলায় চলতি বছরের ২০ মে একদিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। আগামী ২৮ আগস্ট এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিতর্কে জড়িয়ে তরুণ এই সংগীতশিল্পী ক্যারিয়ার এখন অনেকটাই খাদের কিনারায়। যদিও আশাবাদী নোবেলের বাবা। তার কথায়, ‘অতীতের ভুলগুলো শুধরে আবারও ফিরে আসবে নোবেল, এটা আমার বিশ্বাস।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]