Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

নারী নির্যাতন মামলায় কন্ঠ শিল্পী নোবেল'কে গ্রেফতার

📅 20 May 2025, 01:19 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নারী নির্যাতন মামলায় কন্ঠ শিল্পী নোবেল'কে গ্রেফতার
বিনোদন ডেস্ক : নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। ‎এর আগে, সোমবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গতকাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এজাহারে ওই নারী অভিযোগ করেছেন, নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। এর আগে ২০২৩ সালে, নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেফতার হন তিনি। ভারতের জি বাংলার ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]