Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

প্রিয়াংকার বিয়েতে খুশি নন সালমান

📅 28 July 2018, 02:00 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিনোদন ডেস্ক::  অবশেষে মুখ খুললেন প্রিয়াংকা নিজেই। স্বীকার করলেন নিকের সঙ্গে আংটি বদলের গল্প। গত ১৮ জুলাই নিজের ৩৬তম জন্মদিনেই নিকের সঙ্গে বাগদান সেরেছেন বললেন পিয়াংকা। বলিউড দেশিগার্ল বলছেন এখন তার ‘নিক অব টাইম’। চলতি বছর শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। প্রিয়াংকা-নিকের বিয়ের খবরে মশগুল বি-টাউন। শুধুমাত্র এর ব্যাতিক্রমে রয়েছেন বলিউড ‘এলিজিবল ব্যাচেলর’ খ্যাত অভিনেতা সালমান খান ও ‘ভারত’ ছবি প্রযোজক নিখিল নামিত। প্রিয়াংকার বিয়ের সিদ্ধান্তে মোটেই খুশি নন তারা। এর পেছনে যে কারণ রয়েছে তাহল, নিকের সঙ্গে কোয়ালিটি টাইম পার করার জন্য ‘ভারত’ ছবিটি থেকে সরে গিয়েছেন প্রিয়াংকা। প্রায় ১২ বছর পর সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘ভারত’-এ অভিনয় করার কথা ছিল প্রিয়াংকা চোপড়ার। কিন্তু হঠাৎ করে প্রিয়াংকা ছবিটিতে অভিনয় না করার সিদ্ধান্ত জানিয়ে দিলে এ অভিনেত্রীর ওপর সালমান প্রচণ্ড রেগে যান। আর কখনও প্রিয়াংকার সঙ্গে কাজ না করার কথাও বলেছেন তিনি। এদিকে ছবিটির প্রযোজক নিখিল নামিত সংবাদমাধ্যম মিড ডে কে দেয়া এক সাক্ষাৎকারে মাত্র দুদিন আগে হঠাৎ করে এভাবে সরে যাওয়াকে প্রিয়াংকার অপেশাদারিত্ব বলে উল্লেখ করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]