Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 23 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল

📅 22 September 2026, 08:43 PM | 👁️ পঠিত: 30 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে বরণ করে নিয়েছেন নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এ সময় সিলেট যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট,জেলা সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নবগঠিত জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি নেতাকর্মীদের সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত রাখার পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, সংগঠনের দায়িত্ব পাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই একটি সংগঠন আরও শক্তিশালী হয়।
তিনি নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দকে পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]