Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 27 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু

📅 27 October 2026, 03:02 PM | 👁️ পঠিত: 11 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী কদমতলীর বাসিন্দা সমাজসেবী প্রবীণ মুরব্বী ও
বিশিষ্ট সালিশ বিচারক প্রয়াত হাজী জহির বখতের স্মৃতি রক্ষা ও মানবতার
সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার শুভলগ্নে দোয়া
মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার ২৬ অক্টোবর বাদ এশা  যুক্তরাজ্য
প্রবাসী হাজী শাহিন বখত এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা
করেন, কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ফয়ছল
আহমেদ। মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  হাজী জহির বখত
হিউম্যানিটারিয়ান ট্রাস্ট এর প্রধান পৃষ্টপোষক যুক্তরাজ্য প্রবাসী
সমাজসেবী কাইয়ূম বখত, কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা
মুফতি মজির উদ্দিন কাসেমী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবী
আফছার আহমেদ, শ্রমিক নেতা আব্দুস সালাম, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য,
সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র
সহ-সভাপতি এম এ মালেক, মাওলানা জামাল উদ্দিন, হাফিজ এমদাদুল ইসলাম,
কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জীন মাওলানা আব্দুল আহাদ, মাওলানা
মোহাম্মদ ইসমাইল, সমাজ সেবী টুটুল মোল্লা, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা
ইব্রাহীম, মাওলানা খলিল আহমদ, মাওলানা রুম্মান আহমদ প্রমুখ। দোয়া মাহফিল
শেষে হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র পক্ষ থেকে একটি অসহায়
পরিবারের হাতে আর্থিক সহায়তা  প্রদান করেন ট্রাস্টের প্রধান পৃষ্টপোষক
যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী কাইয়ূম বখত। প্রেস-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]