Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

অপু কি নিজেকে সহজলভ্য করে ফেলছেন?

📅 09 August 2018, 07:10 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অপু কি নিজেকে সহজলভ্য করে ফেলছেন?
বিনোদন ডেস্ক:: বিচ্ছেদের পর মুক্ত অপু বিশ্বাস। আর আগের মত বাধা নেই কার সাথে মিশবেন, কার সাথে কাজ করবেন। এদিকে শাকিব থেকে আর খরচের টাকাও নাকি নিচ্ছেন না এক সময়ের চলচ্চিত্রের রানী অপু বিশ্বাস। তাই নিজের ও সন্তানের খরচ চালানোর জন্য হাতের কাছে যেই কাজই পাচ্ছেন সেটাই নাকি এখন লুফে নিচ্ছেন। যেকোনো অনুষ্ঠান বা আয়োজনে ডাকলেই ছুটে যাচ্ছেন তিনি। বিষয়টি সিনেমাওয়ালাদের কাছে বেশ বিস্ময়কর মনে হচ্ছে। কানাঘুষায় অনেকেই বলছেন, তারকা এ অভিনেত্রী সবার ডাকে সাড়া দিয়ে অপু নিজেকে অনেকটা সহজলভ্য করে ফেলছেন না তো? হালে এসএস মাল্টিমিডিয়া হাউস নামে ইউটিউবকেন্দ্রিক একটি নতুন মিউজিক কোম্পানির যাত্রা শুরু হয়েছে গুলশানের একটি রেস্টুরেন্টে আয়েশী খাওয়াদাওয়ার মধ্য দিয়ে। গানকেন্দ্রিক অনুষ্ঠান, কিন্তু সেখানে দেখা যায়নি কোনো গানের তারকা শিল্পী-কুশলীকে। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন অপু বিশ্বাস। তবে জানা গেছে, অপু বিশ্বাস বেশ বড় অঙ্কের একটি সম্মানীর বিনিময়েই এ আয়োজনে যোগ দিয়েছিলেন। সারা বিশ্বেই তারকাদের এমন রেওয়াজ চালু রয়েছে। তারপরও সম্মানী পেলেই সব কাজ অনেক তারকাই করেন না ইমেজ সঙ্কটের সংশয়ে। তবে অপু মনে এগুলো এখনই খেয়াল করতে চাইছেন না।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]