Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

সালমান শাহ’র জন্ম উৎসব পালনে প্রস্তুতি

📅 02 September 2018, 06:29 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সালমান শাহ’র জন্ম উৎসব পালনে প্রস্তুতি
বিনোদন ডেস্ক:: ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের এক ধুমকেতুর নাম সালমান শাহ। হুট করে এসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করেছিলেন তিনি। আবার হুট করেই চলে যান না ফেরার দেশে। আগামী ১৯ সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান শাহ’র ৪৭তম জন্মদিন। অমর নায়ক সালমান শাহের মৃত্যুর এতো বছর পেরিয়েও কমেনি জনপ্রিয়তা। জন্মবার্ষিকী উপলক্ষে সালমান শাহ উৎসব এবং তারকা মেলা ২০১৮-এর উদ্যোগ নিয়েছে সালমান শাহ স্মৃতি পরিষদ। নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত সংগঠন সালমান শাহ স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারো সালমান শাহ’র জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি চত্ত্বরে আলোচনা সভা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সালমান শাহ উৎসবে দেশের বরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক, প্রযোজকসহ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। চলচ্চিত্র টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় তারকাশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এসএম শফি জানান, সালমান শাহ’র জন্মবার্ষিকী উদযাপনের জন্য চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্য, বিনোদন সাংবাদিকসহ মিডিয়ার বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]