Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

সিয়ামের নতুন ছবি ‘বিট কয়েন স্ক্যাম’

📅 29 December 2018, 10:51 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিনোদন ডেস্ক:: ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত পরিচালক দীপঙ্কর দীপনের ‘বিট কয়েন স্ক্যাম’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নতুন প্রজন্মের আলোচিত নায়ক সিয়াম। এমনটাই শোনা যাচ্ছে। সিয়াম এরই মধ্যে সিনেমাটি নিয়ে প্রাথমিক আলোচনাও সেরেছেন পরিচালকের সঙ্গে। তবে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি এখনো। শনিবার দুপুরে সিয়াম বলেন,‘এই সিনেমায় অভিনয়ের ব্যপারে পরিচালকের সঙ্গে প্রথমিক আলাপ হয়েছে। চূড়ান্ত কিছুই হয়নি। আসলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণাটি আসবে সিনেমার প্রযোজক ও নির্মাতার পক্ষ থেকেই। এখন এর বেশি বলা সম্ভব নয়।’ এদিকে সিনেমাটি নিয়ে নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ‘সিনেমার আর্টিস্ট চূড়ান্ত করার আগে বেশ কিছু কাজ থাকে। সিয়ামের সঙ্গে কথা হয়েছে। পারিশ্রমিক, শুটিং ডেইট এইসব বিষয়য়ে আলাপ চলছে। বাকিটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে আমরা সিনেমার কলাকুশলীদের নাম প্রকাশ করবো।’ ‘বিট কয়েন স্ক্যাম’ ছবির মূল থিম হলো দেশের ও সাধারণ মানুষের টাকা যেনো দেশেই থাকে, দেশ থেকে পাচার না হয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে ছবিটি। ‘পোড়ামন-২’ চলতি বছরের বাণিজ্যিক ঘরানার সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে খ্যাতি পেয়েছে। এই ছবির নায়ক ছিলেন সিয়াম। বছর শেষে এসে ‘দহন’ ছবিতেও দর্শক মাতিয়েছেন এই নায়ক। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এটি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]