Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

কঠিন মানসিক রোগী জয়া আহসান

📅 06 January 2019, 11:42 AM | 👁️ পঠিত: 3 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কঠিন মানসিক রোগী জয়া আহসান
বিনোদন ডেস্ক::জয়া আহসান দেবীর ঐশ্বরিক ক্ষমতার পর এবার মানসিক রোগীতে পরিণত টালিউড মাতানো এ সময়ের জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। শুধু মানসিক রোগীই নন, চার খুনের মামলায় জেল বন্দিনী জয়া। ‘বৃষ্টি তোমাকে দিলাম’ টালিউড ছবিতে এভাবেই এক সাইকোর চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে দেখা যাবে, দীর্ঘদিন জেলে আটকে থাকা জয়ার রহস্যভেদ করতে নাস্তানাবুদ হচ্ছেন কলকাতার জাঁদরেল সব পুলিশ অফিসার। অর্ণব পাল পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবিটির টিজার ও ট্রেলার অবমুক্ত হয়েছে ইতিমধ্যে। ছবিতে সাইকো জয়ার সঙ্গে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা সুব্রত সাহা। ছবির কাহিনী প্রসঙ্গে জয়া বললেন, ‘স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডারের রোগী ডাক্তারের পরামর্শে বাইরে বেড়াতে গিয়ে এক দুর্ঘটনায় জড়িয়ে যায়। বিষয়টি পুলিশ, আদালত শেষে কারাগারে পাঠানো হয় তাকে। এর পর সেই মানসিক রোগীর কেস নিয়েই ঘটনা আবর্তিত হতে থাকে। জয়া আরও জানান, ‘ছবির অনেক দৃশ্যে আমাকে একেবারে মেকআপ ছাড়া পাওয়া যাবে। আবার এতে গ্ল্যামারাস দৃশ্যেও থাকছি।’ এ ছাড়া আরও অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী, সুব্রত দত্ত, রজতাভ দত্ত, বাদশা মৈত্র, রাজেশ শর্মা, সঞ্জীব সরকার, নিমাই ঘোষ, সোনালি চট্টোপাধ্যায়, তনুশ্রী চট্টোপাধ্যায় প্রমুখ। কলকাতায় আর ভারত-ভুটান সীমান্তের ঝালংয়ে শুটিং হওয়া ছবিটি দেখতে অপেক্ষায় সিনেপ্রেমীরা। ছবির ট্রেলার দেখুন-
 
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]