Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

শহীদের সুরে গাইলেন ফজলুর রহমান বাবু

📅 16 September 2020, 12:35 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শহীদের সুরে গাইলেন ফজলুর রহমান বাবু
বিনোদন ডেস্ক:: দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ফজলুর রহমান বাবু। টিভি কিংবা সিনেমা দুই ভুবনেই তার দাপুটে বিচরণ। অভিনয়ের পাশাপাশি বাবু গায়ক হিসেবেও মানুষের মন জয় করেছেন। তার কণ্ঠে বেশ কিছু গান শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এদিকে নতুন একটি গান নিয়ে আসছেন ফজলুর রহমান বাবু। এর শিরোনাম ‘সাধের পিরিত’। মিউজিক ভিডিও আকারে গানটি শিগগিরই প্রকাশ হবে।  ‘সাধের পিরিত’ গানের কথা লিখেছেন আশরাফুল হক তুরন। গানের সুর করেছেন এস. আই. শহীদ। সঙ্গীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিউল বাবু। ভিডিওতে অভিনয় করেছেন প্রীতম খান ও রিয়া। গানটি নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, খুব সুন্দর-কথা সুরের গান এটি। সেই সঙ্গে একটি চমৎকার গল্পে এর ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি গানটি সবাই উপভোগ করবেন। অন্যদিকে সুরকার এস. আই. শহীদ বলেন, ফজলুর রহমান বাবু দেশের একজন অন্যতম গুণী শিল্পী। তার জন্য সুর করতে পেরে আমি আনন্দিত। চেষ্টা করেছি কথার মাধুর্য বজায় রেখে সুর করতে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের পছন্দ হবে। শিগগিরই রোজমেরি মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওসহ ‘সাধের পিরিত’ প্রকাশ হবে বলে জানা গেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]