Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

‘সাফল্যে অরিজিৎ সিংয়ের মাথা খারাপ হয়ে গেছে’

📅 02 January 2022, 01:44 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘সাফল্যে অরিজিৎ সিংয়ের মাথা খারাপ হয়ে গেছে’
বিনোদন ডেস্ক :: বলিউডে গত কয়েক বছরে সর্বাধিক সাফল্য পাওয়া কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। প্লে-ব্যাকে তাকে এখনও অদ্বিতীয় ভাবা হচ্ছে।  প্রেম-বিরহের গান মানেই অরিজিৎ - এমনটাই বক্তব্য ভারতীয় সংগীতপ্রেমীদের অনেকে।
আর সেই আরিজিৎকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বলিউডের নামকরা গীতিকার ইসমাইল দরবার। তার সেই বিতর্কিত বক্তব্য এখন রীতিমতো ভাইরাল। সম্প্রতি ভারতের এক রেডিও শোয়ের হাজির হয়ে ইসমাইল বলেন, ‘অরিজিৎ আমার খুব পছন্দের। তবে ওর আকাশছোঁয়া সাফল্যে মাথা খারাপ হয়ে গিয়েছে। কেমন যেন অদ্ভুত আচরণ করে ইদানীং।’ এটা বলেই চুপ থাকেননি গীতিকার ইসমাইল দরবার। বলেন, ‘অরিজিৎ মনে করে ওর কাউকে আর দরকার নেই। কিন্তু এটা ঠিক নয়। আমি তার ভালো চাই বলেই এমনটা বলছি। বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই এভাবে শেষ হয়ে গেছে। অরিজিৎ আমার কথা শুনলে খারাপ হবে না অবশ্যই।’ ইসমাইলের মতে, বলিউডে টিকে থাকতে হলে শুধু গুণ থাকলেই হয় না, সবার সাথে ভালো সম্পর্ক ও পেশাদারিত্ব বজায় রাখতে হয়। আর সেটার অভাব ঘটলেই বিপদ। এদিকে অরিজিৎকে নিয়ে ইসমাইলের এই বিস্ফোরক মন্তব্যের সঙ্গে সহমত নন অনেকে। বিষয়েটি ক্ষোভে ফুঁসছেন অরিজিৎভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ইসমাইলের সমালোচনাও করছেন তারা। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]