Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

ওমর সানীকে ‘মাতাল’ বললেন জায়েদ খান

📅 12 June 2022, 09:59 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ওমর সানীকে ‘মাতাল’ বললেন জায়েদ খান
বিনোদন ডেস্ক:: স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ করায় খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন নায়ক ওমর সানী। এরপর জায়েদ খানও পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দিয়েছেন। তবে এসব ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান।
তিনি বলেন, এমন কিছুই ঘটেনি সেদিন। শত্রুতা করেই এসব রটানো হচ্ছে। ওই দিন তিনি (ওমর সানী) অনুষ্ঠানে এসে দুই-তিন মিনিট থেকেই চলে গিয়েছিলেন। এটা উনি ইচ্ছাকৃতভাবে বানিয়েছেন। বসুন্ধরা কনভেনশন সেন্টারে আর্মস নিয়ে ঢোকার তো কোনো সুযোগ নাই। আর বিয়েবাড়িতে কেন আর্মস নিযে যাব, আমি কী মাতাল! আমি তো জীবনে ড্রিঙ্ক করি না। মাতাল ছিলেন উনি (ওমর সানী)। বিয়ের অনুষ্ঠানে তিনি মাতাল অবস্থায় এসেছিলেন।
জায়েদ খান বলেন, দুই-তিন দিন আগে নিপুণকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আজকে একটা মামলার তারিখ ছিল। অন্যদিকে মনোযোগ ঘোরানোর জন্য এ কাজটা করা হয়েছে।  অনুষ্ঠানের দিন ডিপজল ভাই ছিলেন, রোজিনা আপা ও অঞ্জনা আপা সবাই ছিলেন। আমি সন্ধ্যা থেকে গেস্ট রিসিভ করেছি। দুই দিন পর এ ধরনের একটি গুজব ছড়ানো পুরোপুরি ইনটেনশনাল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]