Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

বিয়ের পরপরই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যা বললেন কারিনা

📅 14 August 2022, 10:23 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিয়ের পরপরই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যা বললেন কারিনা
বিনোদন ডেস্ক :: বিয়ের আড়াই মাস না যেতেই সংসারে নতুন অতিথি আসার খবর দিলেন আলিয়া ভাট। সমালোচকরা এ নিয়ে মাতামাতি করলেও আলিয়া-রণবীর পরিবারের খুশির জোয়ার। বলিউড সেনসেশনের মা হওয়ার খবর নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর খানও।
আলিয়া-কারিনা সম্পর্কে ভাবি-ননদ। মাত্র ২৯ বছর বয়সে আলিয়ার ‘মা’ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রণবীরের বোন। কারিনা বলেন, গর্ভাবস্থা ‘সর্বোচ্চ প্রতিভাবান’ অভিনেত্রীদের জন্যও একটি ‘স্বাভাবিক’ পদক্ষেপ।
অন্তঃসত্ত্বা অবস্থায় আলিয়ার জন্য কোনো টিপস আছে কিনা? এই প্রশ্নের জবাবে কারিনা বলেন, ‘ওর কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন নেই...। আমি মনে করি, গত দশক থেকেই অন্যতম সেরা অভিনেত্রী তিনি। বিশেষ করে যখন এত অল্প বয়সে কোনো অভিনেত্রী মাতৃত্বকে আলিঙ্গন করে।’ কারিনা-আলিয়ার সম্পর্কটা আগে থেকেই মধুর। রণবীর-আলিয়ার প্রেমের সময়টাতেও দুই নায়িকা উৎসাহ যুগিয়েছেন। বেশ কয়েকটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, ছোট থেকেই কারিনা তার প্রিয় অভিনেত্রী। ২০১৬ সালে কারিনার সঙ্গে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া। যদিও তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। আর কারিনা আলিয়াকে এই দশকের অন্যতম ‘সেরা অভিনেত্রী’ বলে উল্লেখ করেছেন। আলিয়া প্রসঙ্গে কারিনা আরও বলেন, ‘ও খুব সাহসী অভিনেত্রী এবং সাহসী ব্যক্তিত্ব। এই সময় যখন ও নিজের ক্যারিয়ারে সেরা জায়গায় থেকেও এই (অন্তঃসত্ত্বা) সিদ্ধান্ত নিয়েছে। নিজের মধ্যে প্রত্যয় থাকা দরকার এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]