Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 23 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

বাবা ৮০ কিলোমিটার, মা-ছেলে ৪০ কিলোমিটারের ডুয়াথলন সম্পন্ন করেছেন

📅 22 September 2026, 08:32 PM | 👁️ পঠিত: 21 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাবা ৮০ কিলোমিটার, মা-ছেলে ৪০ কিলোমিটারের ডুয়াথলন সম্পন্ন করেছেন

খেলাধুলা ডেস্ক -

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের একই পরিবারের তিন সদস্য। মালয়েশিয়ায় অনুষ্ঠিত POWERMAN Malaysia 2026-এ একসঙ্গে অংশ নিয়ে সফলভাবে নিজেদের নির্ধারিত ডুয়াথলন সম্পন্ন করেছেন বাবা, মা ও ছেলে।

তারা হলেন—মোহাম্মদ হাসান মাহমুদ, মাহফুজা হক ও তাদের ছেলে তাফসির জিনান মাহমুদ। খেলাধুলা ও শরীরচর্চার প্রতি পারিবারিক আগ্রহ থেকেই তারা আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেন।

মোহাম্মদ হাসান মাহমুদ টেলিযোগাযোগ খাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তার স্ত্রী মাহফুজা হক করপোরেট খাতে মানবসম্পদ ব্যবস্থাপনায় নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন। তাদের ছেলে তাফসির জিনান মাহমুদ বর্তমানে বিবিএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

মালয়েশিয়ার পুত্রজায়ায় ১৮ এবং ২০ সেপ্টেম্বর  অনুষ্ঠিত POWERMAN Malaysia 2026-এ মোহাম্মদ হাসান মাহমুদ অংশ নেন Classic Distance-এ। তার ইভেন্টে ছিল ১০ কিলোমিটার দৌড়, ৬০ কিলোমিটার সাইক্লিং এবং ১০ কিলোমিটার দৌড়। অর্থাৎ মোট ৮০ কিলোমিটারের কঠিন run-bike-run challenge সফলভাবে সম্পন্ন করেন তিনি।

অন্যদিকে মাহফুজা হক ও তাফসির জিনান মাহমুদ অংশ নেন Short Distance-এ। তাদের ইভেন্টে ছিল ৫ কিলোমিটার দৌড়, ৩০ কিলোমিটার সাইক্লিং এবং আরও ৫ কিলোমিটার দৌড়। মোট ৪০ কিলোমিটারের ডুয়াথলন তারাও সফলভাবে শেষ করেন।

POWERMAN আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বড় Run-Bike-Run Duathlon Series। মালয়েশিয়ায় দুই দশকের বেশি সময় ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২৬ সালের আসর অনুষ্ঠিত হয় পুত্রজায়ার Dataran Putrajaya-তে। এবারের আয়োজনে কয়েক হাজার অংশগ্রহণকারীর ছিলেন। 

পরিবারটির জন্য আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ অবশ্য নতুন নয়। এর আগে ২০২৩ সালে ব্যাংকক ম্যারাথনেও বাবা, মা ও ছেলে একসঙ্গে অংশ নিয়েছিলেন। বাংলাদেশেও তারা বিভিন্ন দৌড় ও সাইক্লিং ইভেন্টে নিয়মিত অংশ নিয়ে আসছেন।

তিনজনের মতে, তাদের কাছে খেলাধুলা শুধু প্রতিযোগিতা বা ব্যক্তিগত ফিটনেসের বিষয় নয়; এটি পারিবারিক জীবনযাপনেরও একটি অংশ। একসঙ্গে অনুশীলন করা, একে অপরকে উৎসাহ দেওয়া এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়।

তারা মনে করেন, পরিবারের সবাই মিলে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় যুক্ত হলে তা শিশু-কিশোরদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে পরিবারে তৈরি হতে পারে ইতিবাচক ও সক্রিয় জীবনধারা।

POWERMAN Malaysia 2026-এ একই পরিবারের তিন সদস্যের এই অংশগ্রহণ তাই শুধু একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঘটনা নয়; বরং পারিবারিকভাবে স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনের একটি অনুপ্রেরণামূলক উদাহরণ।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]