Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 11 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সদস্য সচিব মনোরঞ্জন তালুকদার

📅 11 November 2026, 06:43 PM | 👁️ পঠিত: 6 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সদস্য সচিব মনোরঞ্জন তালুকদার

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিভাগীয় সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আলহাজ্ব আতাউর রহমানকে সভাপতি, আলহাজ্ব মনসুর আহমদ লস্করকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মনোরঞ্জন তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন জসিম উদ্দিন খন্দকার ও অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোছলেহ উদ্দিন, হাজী মোঃ আনোয়ার হোসেন, এম.এ. হান্নান, আশরাফুর রহমান চৌধুরী, আলহাজ্ব ডা. এম এ রকিব, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ সাজ্জাদুর রহমান, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, মোঃ শফিকুর রহমান, মোঃ খালেদ মিয়া, সায়েম আহমদ, কোষাধ্যক্ষ শ্যামল চৌধুরী, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, গোলাম আজম মঞ্জু, মোঃ ইউসুফ সেলু, এস এম বিল্লাহ, শিরিন চৌধুরী, মোছাঃ রুনা সুলতানা, মোঃ বেলাল উদ্দিন, সাব্বির আহমদ, আমানুর রহমান আমান, এখলাছুর রহমান তালুকদার নিক্সন, মোঃ ইব্রাহিম আলী, পাভেল হোসেন, আলী হোসেন আলী, কামনাশীষ দাস বাপ্পী, ইমতিয়ার হোসেন আরাফাত, আলহাজ্ব ডা. শাকিল মুরাদ আফজল, সাংবাদিক আল হেলাল, আলহাজ্ব মনির আহমদ, এম আসাদুজ্জামান, আলহাজ্ব মতিউর রহমান শাহিন, আলহাজ্ব জুবের আহমদ লস্কর, ফাইয়াজ হোসেন ফরহাদ ও আব্দুল হান্নান।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় শাখার কার্যক্রমকে আরও গতিশীল করা, মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা, মানবিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই এ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেট বিভাগে মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]