Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 11 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট নগরীর ৮ ও ৩৭ নম্বর ওয়ার্ড যুব জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

📅 11 November 2026, 06:58 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট নগরীর ৮ ও ৩৭ নম্বর ওয়ার্ড যুব জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ৮ ও ৩৭ নম্বর ওয়ার্ড যুব জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন  মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ এশা আখালিয়া নতুন বাজারের একটি হলে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ থানা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লোকমান আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক যুবনেতা আব্দুল করিম দিলদার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সবসময় দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় যুব জমিয়তকেও রাজপথে এবং সাংগঠনিক ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজ সিলেট মহানগরীর ৮ ও ৩৭ নম্বর ওয়ার্ডে যে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে, তাদের হাত ধরে সংগঠন আরও সুসংগঠিত হবে।” তিনি উপস্থিত নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান।

৮ নম্বর ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক হাফিজ কাউসার হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা শাকির আলম এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জালালাবাদ থানা যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা বোরহান আহমদ, মাওলানা ওলিউল হাসান, মাওলানা সদরুল ইসলাম প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে হাফিজ কাউসার হোসাইনকে সভাপতি, মাওলানা অলিউল হাসানকে সিনিয়র সহ-সভাপতি এবং মুহাম্মদ মন্জিল আহমদকে সাধারণ সম্পাদক, জাহেদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৮ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়। অন্যদিকে, মাওলানা সদরুল ইসলামকে আহবায়ক ও মাওলানা ফখরুল আলমকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ৩৭ নম্বর ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন করা হয়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাওলানা ফজলে রাব্বি, মুহাম্মদ সুহেল আলী, শাহনুর আহমদ, সাহেদ আহমদ, মন্জিল আহমদ, জুনেদ আহমদ, জাহেদ আহমদ, মুজাহিদ, সাকিব আহমদ, নাসির আহমদ, রুহেল মিয়া, হাফিজ জাহেদ হাসান ও আরব আলী সহ বিপুল সংখ্যক সদস্যবৃন্দ।
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]